প্যারডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারডির সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত।চমত্কার আরও কিছু প্যারডির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন নিয়ামত হোসেনখন্দকার আলী আক্কাসঘণ্টা ঘণ্টা ধরে আমি পথ হাঁটিতেছি রাজধানীর পথেনিউমার্কেট থেকে সেই দুপুরের কড়া রৌদ্রে ডিআইটির মোড়ে অনেক হেঁটেছি আমি রমনা পার্ক শাহবাগের সবুজ জগতেসেখানে হেঁটেছি আরও রৌদ্রতপ্ত তোপখানা রোডে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে লোকজন রিকশা ট্যাক্সি বাস আমারে আধ ঘণ্টা শান্তি দিয়েছিল রিকশাঅলাখন্দকার আলী আক্কাস।রিকশা তার কোন পাড়ার গ্যারেজের ভাঙাচোরা মালহুড ভরা প্লাস্টিকের কারুকার্যরৌদ্রে ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে যে পথিক ছেড়ে দেয়শকটের আশাহঠাত্ যখনি দেখে খালি রিকশা ধেয়ে আসেভরা সব রিকশার ভেতরতেমনি দেখেছি তারে দ্বিপ্রহরে, বলেছে সে, ‘খালি, স্যার, খালি’—পরম বন্ধুর মতো ব্রেক কষে খন্দকার আক্কাস আলী।বেলা দুটো বেজে গেলে সব রিকশা গ্যারেজেতে ফেরেচালকেরা দিয়ে দেয় মালিকের এক বেলার বিলদেওয়া-নেওয়া হয়ে গেলে অন্যজন চালানোর করে আয়োজনতখন রিকশার তরে পথিকের বিরাট মিছিলসব রিকশা ভরা থাকে, বেবিট্যাক্সি চলে যায়, ঠাসা ঠাসা বাসচোখে দেখি অন্ধকার মনে ভাবি খন্দকার আলী আক্কাস।নিমন্ত্রণ \ শহর পর্বতুমি যাবে ভাই, যাবে মোর সাথেআমাদের শহরেতে—কিছু দূর বাসে, মাঝখানে ফেরিকষ্ট হবে না যেতে।মোটরেতে গেলে যাইবে আরামেখুব বেশি নয় পথবেলাবেলি সেথা নিরাপদে যাবেপুরে যাবে মনোরথ।দুই-একখানি বাস আছে জানিঠেলিয়া ওঠাবে ছাদেছুটিবে এমন, মনে হবে যেনএখুনি পড়িবে খাদে।হরতাল যদি না থাকে সেদিনতোমাকে সঙ্গে নিয়াঘুরিব ফিরিব দেখিব কত কীশহরেতে পঁহুছিয়া।চটপটি আর ফুচকা খাইয়াকরিব রিকশা ভাড়াদেরি হয়ে গেলে মিস যাবে বহুআমাদের আছে তাড়া!রিকশায় ঠাসা রাস্তা সকলপথে যান ভূরি ভূরি—কার আগে কে বা যাইবে তা নিয়েবেধে যায় হুড়াহুড়ি।টাইম যদি না অনুকূল হয়জেনো তবে ইহা ঠিকআটকা পড়িবে যাইতে খানিকযাও তুমি যেই দিক!ইহারে সবে যানজট কহেসবা কাছে পরিচিতভুগিয়াছে যারা ইহাতে পড়িয়াজট-ভয়ে তারা ভীত!হইলে জটিল ভালোমতো এটিকী হয় বলার নয়—দাঁড়ায়ে মরিতে অথবা ইঞ্চিমাপিয়া যাইতে হয়!কত কিসিমের জট দেখা যায়জট রাজনৈতিক—একই সঙ্গে বেশ বাড়িয়া চলিছেএই জট পৈথিকপৈথিক জট বেঁধে যদি যায়হাঁটাপথে যাব তবেহাঁটিয়া হাঁটিয়া শহরেতে ঘোরাদারুণ মজার হবে!দেখিব কত না বড় বিল্ডিংবিপণিবিতান কতদোকানে দোকানে হাজারো পণ্যসবার মনের মতো।এ শহর বাড়ে মাথাতেও আরবহরেও কম নয়কয় দিন পরে কেউ হেথা এলেদেখিয়া অবাক হয়!দোকান-হোটেল-রেস্তোরাঁ কতদোতলা রঙিন বাসগমক দেখিয়া চমক লাগিবেআটকাবে যেন শ্বাসশত শত লোক ঘুরিছে ফিরিছেচলিছে আপন কাজেসাঁঝ নেমে এলে সাজে এ নগররঙিন আলোর সাজে!তবে মাঝে মাঝে রাত্রে কি সাঁঝেকাহারও আঁধারে কাটেআর কিছু নয়, এই দশা হয়বিদ্যুত্ বিভ্রাটে!আঁধারেতে থাকা বেশ দুর্ভোগচোর ছ্যাঁচড়ের ভয়যাওয়া আর আসা ইহাকেই লোডশেডিং কেহ বা কয়!এ জগতে হায় ফ্রি যারা পায়...শুধু কাঠা দুই, ছিল মোর ভুঁই, শহর হইতে দূরেগিন্নি তা নিয়ে, ইনিয়ে-বিনিয়ে কাঁদিতেন নাকি সুরে!বলিতেন তিনি: চিনি তোমা চিনি, আসলের যম তুমিখোঁজ নাহি নিয়া, রেখেছ ফেলিয়া, কী যে হবে ওই ভূমি!কে যে কবে নিবে, দখল করিবে তার কিছু আছে ঠিক?হইলে দখল, যাইবে সকল, আঁধিয়ার দশ দিক!মোর মাথা খাও, ত্বরা করি যাও, দেখো আছে কি না আছেঘোরো কয় দিন, যদি ঋণটিন, পাওয়া যায় কারও কাছে।দ্যাখো এ পাড়ায়, বাকি কেহ নাই, অমুকের ছোট বোনকত তাড়াতাড়ি, করে ফেলে বাড়ি, জোগাড় করিয়া ‘লোন’।অমুকের ভাই, সে-ও বসে নাই, করিল দোতলা ঘরপড়ে নাকো চোখে বানাতেছে লোকে, কত বাড়ি কত ঘর!গর্বকহিল সুতির জামা টেট্রন শার্টেরে:তোমার গর্বের হাঁড়ি ভাঙিব হাটেরে!তোমা চেয়ে বড় আমি বনেদি পোশাকউড়ে এসে জুড়ে বসে দেখাতেছ জাঁক!টেট্রন সম্মুখে আসি কহে বিনা রাগে:মোরে ধুলে তোর মতো ইস্ত্রি নাহি লাগে!বীরত্বমোটর কহিল: মোর কী সাহস ভাইআমার অপেক্ষা বীর এ জগতে নাই!রিকশা কহিল তারে: শুনহ শ্রীমান,তোমা চেয়ে বড় বীর বোয়িং বিমান!কী কারণে বীর তুমি? গাড়ি কয়: দাদা,তোমাদের গায়ে শুধু ছিটাই যে কাদা!