প্যারোডিতে শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেকালের প্যারোডিআমি হব সকালবেলার ক্রেতা,সবার আগে শেয়ারবাগে,লক্ষ্য—প্রফিট জেতা।‘সূচক মামা’ জাগার আগেউঠব আমি জেগে,‘হয়নি শুরু কেনাবেচা’,বউ বলবে রেগে।বলব আমি, ‘অবুঝ মেয়েঘুমিয়ে তুমি থাকো,আগেভাগে কিনলে শেয়ারপ্রফিট হবে লাখো!’[মূল ছড়া: কাজী নজরুল ইসলামের ‘খোকার সাধ’]‘ও চাচা, ও চাচিগান গেয়ে নাচি নাচিকোথা যাও বলে যাও তাই।’‘শেয়ারের বাজারেতেলাভ হয় হাজারেতেকথা বাড়াবার জো নাই।’[মূল ছড়া: নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘কাজের লোক’]একালের প্যারোডিনোটন নোটন বিনিয়োগকারীঝোটন বেঁধেছে,পথের ওপর আন্দোলনেসবাই নেমেছে!আড়াল থেকে রুই-কাতলাহেসে উঠেছে,কে দেখেছে কে দেখেছেবোয়াল দেখেছে।বোয়ালের হাতে রশি ছিলটান মেরেছেউঃ সূচক নেমেছে![মূল ছড়া: ‘নোটন নোটন’]বাঁশের বাগান মাথার ওপরআজ পড়েছে এই,মা গো শেয়ারবাজার আছেলাভের দেখা নেই!চোখের ’পরে মাথার তলেথোকায় থোকায় জোনাক জ্বলে,‘দিনের বেলায় তারা দেখা’বলে কি একেই?[মূল ছড়া: যতীন্দ্রমোহন বাগচীর ‘কাজলা দিদি’]