প্র শ্নো ত্ত র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: সন্তানকে স্তন্যদানরত অবস্থায় নারীরা কি জন্মবিরতিকরণ বড়ি খেতে পারবেন?

উত্তর: স্তন্যদানরত অবস্থায়   নারীদের কিছুদিন মাসিক বন্ধ থাকে এবং এ সময় আবার গর্ভধারণের ঝুঁকি কম। তবু ঝুঁকি এড়াতে অবশ্যই কোনো না কোনো নিয়ন্ত্রণপদ্ধতি অবলম্বন করা উচিত। এ সময় কনডম, আইইউডি, ইনজেকশন ইত্যাদি পদ্ধতি বেশি নিরাপদ। আর বড়ি খেতে চাইলে শুধু প্রজেস্টেরন রয়েছে, এমন বড়ি বা প্রজেস্টেরন অনলি পিল, মিনিপিল ইত্যাদি   খাওয়া যাবে।  l    

ডা. রোনা লায়লা,     

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ

বারডেম হাসপাতাল।