প্র শ্নো ত্ত র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: কীভাবে বুঝবেন শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে?
উত্তর: শিশু যদি ২৪ ঘণ্টায় ছয়বার প্রস্রাব করে, তবে নিশ্চিন্ত হওয়া যায় যে আপনার শিশু পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে। এ ছাড়া শিশু পরিতৃপ্ত থাকবে এবং ধীরে ধীরে তার ওজন বাড়তে থাকবে। তবে জন্মের পর প্রথম ১৫ থেকে ২০ দিন শিশুর ওজন সাধারণত একটু কমে, তারপর আবার বাড়তে শুরু করে। শিশুর কান্নার অর্থ সব সময় দুধ পাচ্ছে না, তা নয়; অনেক সময় মা আদর করে বুকে জড়িয়ে ধরলে সে কান্না বন্ধ করে। তবে লক্ষ রাখতে হবে, শিশু সঠিক পদ্ধতিতে দুধ পান করছে কি না বা তার সঙ্গে মায়ের শরীরের ও স্তনের সংষ্পর্শ ঠিক আছে কি না, তা না হলে সে পর্যাপ্ত দুধ পাবে না। l ডা. নন্দ লাল দাশ, শিশু বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।