প্র শ্নো ত্ত র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: লাল বা মোটা চাল বা ভুসিসহ আটা খাওয়া কেন ভালো?
উত্তর: মোটা লাল চাল, ভুসিসহ আটা বা লাল আটা, ভুট্টা ও ভুট্টার তৈরি খই যেমন পপকর্ন ইত্যাদি হলো জটিল শর্করা। জটিল শর্করা পরিপাকতন্ত্রে গিয়ে ধীরে ধীরে হজম ও রক্তে মেশে। এ কারণে এগুলো খাওয়ার পর হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় না। তা ছাড়া এতে আছে প্রচুর আঁশ, যা হজম না হয়ে বেরিয়ে যায় বলে মলের পরিমাণ বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। আঁশ বেশি থাকার জন্য ওজন কমাতে বা ক্যানসার রোগ প্রতিরোধেও উপকারী। l
আখতারুন নাহার,
পরিচালক, পুষ্টি বিভাগ, বারডেম হাসপাতাল।