প্র শ্নো ত্ত র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ট্যালকম পাউডার ব্যবহারে কি শিশুদের হাঁপানি বা অ্যালার্জি হতে পারে?

উত্তর: যেসব শিশুর বিভিন্ন বস্তুতে অ্যালার্জি আছে বা নিজের ও পরিবারে হাঁপানির ইতিহাস আছে, তাদের ধূলাবালি এবং এ জাতীয় নানা বস্তুতে যেমন: তুলার কণা, কার্পেটের আঁশ, পশুপাখির লোম, ফুলের রেণু বা প্রসাধনী বস্তু, যেমন ট্যালকম পাউডারের গুঁড়া নাকে গেলে হঠাৎ অ্যালার্জি, শ্বাসকষ্ট, হাঁচি-কাশি, এমনকি ত্বকে র‌্যাশ হতে পারে। তবে সব শিশুর এ রকম হওয়ার কথা নয়। অ্যালার্জি ও হাঁপানিতে আক্রান্ত শিশুদের বেলায় যেকোনো প্রসাধনী ব্যবহারে খানিকটা  সতর্কতা প্রয়োজন। l
ডা. মো. আমিনুল ইসলাম
বক্ষব্যাধি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।