প্র শ্নো ত্ত র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: একজন মানুষ কত বছর পর্যন্ত ও কতটুকু লম্বা হয়?
উত্তর: সুস্থ শিশু স্বাভাবিক নিয়মে আপন গতিতে লম্বা হয়। জাতিগত, বংশগত ও পারিবারিক প্রভাব জন্মগতভাবেই ঠিক করে যে সে কতটুকু উচ্চতা পাবে। তবে শৈশবে ঘন ঘন ও জটিল দীর্ঘমেয়াদি রোগ, অপুষ্টি, হরমোনের সমস্যা ইত্যাদি কারণে উচ্চতা বাধাগ্রস্ত হতে পারে। তবে সাধারণ নিয়মে ছেলেরা ১৮ বছর ও মেয়েরা ১৬ বছর পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরপর হাড়ের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। কোনো শিশু যদি তার বয়সী অন্য শিশুদের চেয়ে কম বৃদ্ধি পাচ্ছে বলে মনে হয়, তবে তাকে অবশ্যই পরীক্ষা-নিরীক্ষার আওতায় আনা উচিত এবং কোনো সমস্যা থাকলে তার চিকিৎসা করা উচিত। মনে রাখতে হবে, হাড়ের বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়ার পর চিকিৎসা আর সফল হবে না।  ডা. রবি বিশ্বাস, শিশু হরমোন বিভাগ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়।