প্রকাশক এস এম শফী স্মরণে সভা

এস এম শফী চট্টগ্রামে সৃজনশীল প্রকাশনা বিকাশে ব্যাপক অবদান রেখেছেন। তিনি চট্টগ্রামের গৌরব এবং চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনার জগতে চিরদিন পাথেয় হয়ে থাকবেন। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে আয়োজিত এস এম শফীর স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের উদ্যোগে মোমিন রোেডর বলাকা কার্যালয়ে ১২ অক্টোবর সন্ধ্যায় প্রকাশক ও সংগঠক মহিউদ্দিন শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় তাঁর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন বলাকা প্রকাশনের জামাল উদ্দিন, শৈলী প্রকাশনের রাশেদ রউফ, মনন প্রকাশনের অধ্যাপক শিব প্রসাদ, আবীর প্রকাশনের মুহাম্মদ নূরুল আবসার, পূর্বা প্রকাশনের আলমগীর শিপন, কথন প্রকাশনের ফারুক হাসান ও শব্দশিল্প প্রকাশনের মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পক্ষ থেকে ২০১১ সালে একুশের বইমেলায় প্রকাশনায় বিশেষ অবদানের জন্য এস এম শফীকে সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।