প্রকাশনা উৎসব আগামীকাল

আগামীকাল সোমবার দন্ত্যস রওশন সম্পাদিত তারুণ্য–এর পঞ্চম সংখ্যার প্রকাশনা উৎসব। এই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। সংখ্যাটি সংগ্রহ করা যাবে ঢাকার আজিজ সুপার মার্কেটের জনান্তিক ও পাঠক সমাবেশে। আর চট্টগ্রামে পাওয়া যাবে বাতিঘরে (বাতিঘর, প্রেসক্লাব ভবন, ১৪৬/১৫১, জামালখান রোড)
তারুণ্য-এর এ সংখ্যায় যিনি যে বিষয়ে লিখেছেন অনুষ্ঠান উপস্থাপনা বিষয়ে বলেছেন আবদুল্লাহ আবু সায়ীদ। এটি গ্রন্থনা করেছেন সজীব মিয়া।
লেখালেখি বিষয়ে নিবন্ধ লেখাজোখার কারখানাতে, লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, আচরণ নিয়ে লিখেছেন আহমেদ হেলাল, আবৃত্তি বিষয়ে লিখেছেন বিপ্লব বালা, ফিচার রাইটিং বিষয়ে লিখেছেন জাহীদ রেজা নূর ও সংবাদ বিষয়ে শাহেদ মুহম্মদ আলী। ব্রতচারী আন্দোলনের কথা বলেছেন শাহরিয়ার সালাম।
কবিতা লিখেছেন, ধ্রুবনীল, কাজী আলিম-উজ-জামান, মশিউর রহমান, ফারহানা সুমি, তাসনুভা অরিন, সুশান্ত পোদ্দার, সকাল রয়, পঞ্চানন মল্লিক, জাহিদ হোসেন, জিনিয়া চৌধুরী।
কপি রাইটিং ও টেলিভিশন সাংবাদিকতা বিষয়ে লিখেছেন, যথাক্রমে মুবিনুর রহমান ও মীর মাসরুর জামান। নাটক ও ছড়া-কবিতা বিষয়ে লিখেছেন, শামীম শাহেদ ও সুজন বড়ুয়া। উদ্যোক্তা হওয়া ও গান লেখার কথা বলেছেন পারিসা ইসলাম ও কবির বকুল। মেডিটেশন নিয়ে আতাউর রহমান, সংবাদ উপস্থাপনা নিয়ে মজুমদার জুয়েল ও ফোনালাপের শিষ্টাচার নিয়ে লিখেছেন জাবেদ সুলতান পিয়াস।
গল্প লিখেছেন অরুণ কুমার বিশ্বাস, মোহাম্মদ শহীদুল্লাহ, সবুজ ওয়াহিদ, মাসুম বিল্লাহ, বিনয় বর্মন ও অণুগল্প লিখেছেন দন্ত্যস রওশন। গ্রাফিকস, অ্যানিমেশন, বক্তৃতা, বিতর্ক এবং স্বপ্নপূরণের কথা জানিয়েছেন যথাক্রমে জুনায়েদ আজিম চৌধুরী, মেহেদী হক, মো. সাইফুল্লাহ, মো. রাশেদুল আলম ও আশিস আচার্য।
প্রকাশনা অনুষ্ঠানের সময়সূচি
তারিখ: ৫ অক্টোবর
সময়: বিকেল চারটা
স্থান: সিএ ভবন ৫ম তলা (লিফটে ৪),
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা।
যোগাযোগ: ০১৭১৬০৯৯০১১