প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ সেপ্টেম্বর আলোকিত চট্টগ্রামের শেষ পৃষ্ঠায় ‘আবাসিক এলাকায় মুরগির খামার, পরিবেশদূষণের দায়ে তিনবার নোটিশ, অতঃপর ছাড়পত্র’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মেসার্স শাহ আজিজ পোলট্রি ফার্মের মালিক মো. শাহেদুর রহমান। প্রতিবাদপত্রে বলা হয়, ব্যক্তিগত প্রতিহিংসাবশত স্থানীয় এক অভিযোগকারী মুরগির খামারটি নিয়ে পরিবেশ অধিদপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেন। পরে পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই খামারটি পরিচালনা করা হচ্ছে। এটি ব্রয়লার মুরগির খামার হওয়ায় এতে পরিবেশদূষণের কোনো অবকাশ নেই বলে প্রতিবাদপত্রে দাবি করা হয়।প্রতিবেদকের বক্তব্য: পরিবেশ অধিদপ্তরে দেওয়া অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তবে এতে খামারের মালিকের বক্তব্যও যথাযথভাবে তুলে ধরা হয়েছে, যা তিনি পুনরাবৃত্তি করেছেন প্রতিবাদপত্রে।