প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৯ এপ্রিল প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামের তৃতীয় পাতায় ‘এক বছর পর একই পাহাড় কাটতে গিয়ে চারজন ধরা’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের ব্যাখ্যা দিয়েছেন দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন। তিনি জানান, প্রতিবেদনে তাঁর বক্তব্য হিসেবে গত বছর পাহাড় কাটার সময় বুলডোজার আটক করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তারাই আবার একই বুলডোজার দিয়ে প্রকাশ্যে পাহাড় কাটছে বলে ছাপা হয়েছে। মূলত তিনি গত বছর পাহাড় কাটার সময় বুলডোজার আটকের কথা বললেও এ বছর একই পাহাড় কাটার সময় সড়ক ও জনপথ বিভাগের বুলডোজার ব্যবহার করার কথা বলেননি।