প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকিত চট্টগ্রামে গত ২৯ জুলাই প্রকাশিত ‘বিদ্যালয়ের পাশেই তিন শিক্ষকের কোচিং সেন্টার’ শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কে নিজেদের ব্যাখ্যা দিয়েছেন কাপাসগোলা বালিকা উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষক মো. গোফরানুল হক, মোহাম্মদ মনিরুল ইসলাম ও মমতাজ উদ্দিন। তিনজনের স্বাক্ষরিত এক পত্রে তাঁরা দাবি করেন, সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকে তাঁরা আর কোচিং সেন্টারে পাঠদান করছেন না। এ ছাড়া শের-উড কোচিং সেন্টারটি তাঁরা পরিচালনা করেন না।