প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত ‘রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতার কাণ্ড, ঠিকাদার ভেবে কিল-ঘুষি অতঃপর মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা!’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান সিকদার। তিনি দাবি করেন, ‘দরপত্র না কিনতে ইউএনও কার্যালয়ের সামনে ফয়সল নামের ব্যক্তিকে কলার চেপে ধরে কিল-ঘুষি মারার কথাটি মিথ্যা। প্রকৃতপক্ষে ৯ নভেম্বর ইউএনও কার্যালয়ের প্রকাশিত ওই দরপত্রে কারা অংশ নিয়েছে এবং কোন প্রতিষ্ঠান কাজ পেয়েছে তা অনুসন্ধান করলেই ওই কাজের দরপত্রে আমার প্রতিষ্ঠানের কোনো ধরনের সম্পৃক্ততা আছে কি না তা বোঝা যাবে। এ ছাড়া আমার মুঠোফোনে যোগাযোগ করা হয়নি।’প্রতিবেদকের বক্তব্য: দেড় লাখ টাকার কাজ নয়, বরং এটি দুই কোটি টাকার কাজ। যদিও বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। উপজেলা পরিষদের পুরোনো ভবন ভাঙা এবং নির্মাণ উভয় কাজই একই সিডিউলভুক্ত। ফয়সলকে মারধরের বিষয়টি জানার জন্য শাহজাহান সিকদারের ফোনে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয় থেকে দুইবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। তা ছাড়া উপজেলা পরিষদের সামনে যুবকের ওপর হামলার কথা উপজেলা নির্বাহী কর্মকর্তাও স্বীকার করেছেন।