প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ নভেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘সংরক্ষিত বনে বনমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ইটভাটা’ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের ব্যক্তিগত সহকারী এমরুল করিম।প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, সংবাদে উল্লিখিত ইটভাটায় তাঁর মালিকানা নেই। অনুসন্ধান করলে এর সত্যতা বেরিয়ে আসবে। এ ছাড়া সংবাদের একাংশে ইটভাটা না করার জন্য নোটিশ দেওয়ায় পোমরা বনবিট কর্মকর্তা রণজিৎ ভট্টাচার্য্যকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়েছে বলে যে কথা বলা হয়েছে তাও মিথ্যা। যে ইটভাটার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই সেই ইটভাটার জন্য চাকরিচ্যুতির হুমকি দেওয়ার বিষয়টি অবান্তর।