প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত ‘আনোয়ারায় পুলিশ ও চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে গুলিবিনিময়’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাছান চৌধুরী। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, পুলিশের উদ্ধৃতি দিয়ে চোরাকারবারি উল্লেখ করে তাঁর সম্মানহানি করা হয়েছে। পুলিশই বরং ওই ঘটনায় চোরাকারবারিদের পক্ষ নেয়। ঘটনার প্রতিবাদ করায় পুলিশ গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক ছড়ায়।