প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকিত চট্টগ্রামে গত ১৭ এপ্রিল প্রকাশিত ‘রাজাকার যেভাবে শহীদ মুক্তিযোদ্ধা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তৈলারদ্বীপ গ্রামের সামসুল করিম চৌধুরীর স্ত্রী রোকেয়া বেগম। তিনি দাবি করেন, একাত্তরের ১৮ নভেম্বর শবে কদরের দিন তাঁদের বাড়িতে ১২-১৪ জন মুক্তিযোদ্ধা আশ্রয় নেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য ভাত রান্না করছিলেন। তাঁর স্বামী কোরআন পাঠ করছিলেন। এ সময় রাজাকার ও পাকিস্তানি সেনাবাহিনীর যৌথ আক্রমণে সামসুল করিম শহীদ হন।