প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ জুলাই আলোকিত চট্টগ্রামে প্রকাশিত ‘বাঁশখালীর নবনির্বাচিত চেয়ারম্যান আকতার তিন ভাইসহ জেলে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আকতার হোসেনের আইনজীবী নারায়ণ চৌধুরী।প্রতিবাদলিপিতে বলা হয়েছে, আকতার হোসেন সৎ ও জনপ্রিয় নেতা। সাতজন চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৬০ ভোট নয়, প্রকৃতপক্ষে ২৯৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গণনার সময় যে গোলযোগ হয়েছিল, তার সঙ্গে আকতার হোসেন বা তাঁর সমর্থকেরা জড়িত নন।