প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকিত চট্টগ্রামে ৭ আগস্ট ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পানছড়ি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান। প্রতিবাদলিপিতে তিনি জানান, এই প্রকল্পে কোনো দুর্নীতি হচ্ছে না। প্রতিবেদনে বিআরডিবি কার্যালয় থেকে কার্যালয়-খরচের নামে টাকা আদায়ের যে অভিযোগ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। এ ছাড়া অভিযোগকারী দুজন সুবিধাভোগী পূর্ণকান্ত চাকমা ও শিবপ্রু চাকমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। প্রতিবেদকের বক্তব্য: পানছড়ি উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের দুর্নীতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন ভুক্তভোগী অভিযোগকারীদের বক্তব্য নিয়েই তৈরি করা হয়েছে। লোগাং ইউনিয়নের চেয়ারম্যানও ভুক্তভোগীদের কাছ থেকে খামার প্রকল্পে দুর্নীতির অভিযোগ পেয়েছেন বলে জানান। তা ছাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রকল্পের সুবিধাভোগীদের লিখিত অভিযোগ না পেলেও মৌখিক অভিযোগ পেয়েছেন বলে গতকাল বুধবার এই প্রতিবেদকের কাছে স্বীকার করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ আগস্ট একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সংগঠকের দায়িত্বে নিয়োজিত রিকো চাকমাকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।