প্রকাশিত সংবাদের ব্যখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ ডিসেম্বর প্রথম আলোর বিশাল বাংলা পাতায় প্রকাশিত ‘সহকারী প্রক্টরের লোভ!’ শীর্ষক প্রতিবেদন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান তৌহিদ ওসমান। তাঁর স্বাক্ষরিত পত্রে বলা হয়, প্রতি পরীক্ষায় আড়াই হাজার টাকা হিসাবে মোট ১২টি পরীক্ষার জন্য ৩০ হাজার বরাদ্দ দেওয়া হয়। আলোচ্য সহকারী প্রক্টর মোহাম্মদ অহিদুল আলম কয়েকটি পরীক্ষার দিন ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। কিন্তু তিনি উক্ত সময়ে কর্তব্যজনিত ছুটিতে ছিলেন। তাঁর উপস্থিতির দিনগুলোতে অতিরিক্ত দায়িত্ব পালন ও কর্তব্যজনিত ছুটির কারণে ভর্ির্ত পরীক্ষার এন্টাইটেনমেন্ট অনুসারে ভাতা প্রদান করা হয়।

প্রতিনিধির বক্তব্য: সহকারী প্রক্টর অহিদুল আলম একটি কর্মশালায় অংশ নিতে ছুটিতে ছিলেন। এ জন্য তিনি ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছ থেকে ছুটিও নেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কর্মশালায় যাওয়ার জন্য নেওয়া ছুটি তাঁর একান্তই ব্যক্তিগত ছুটি। এ জন্য তিনি দায়িত্ব পালন না করেও সম্মানী নিতে পারেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা। তা ছাড়া তাঁর উপস্থিতির দিনগুলোতে অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়টি বোধগম্য না।