প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৪ সেপ্টেম্বর প্রথম আলোর ১৭ নম্বর পৃষ্ঠায় ‘চট্টগ্রামে জমি নিয়ে বিরোধ, ৩ জন গুলিবিদ্ধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে পৃথক ব্যাখ্যা দিয়েছে আনসার ভিডিপি ও এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড।
থানা আনসার ভিডিপি কার্যালয় থেকে পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, আনসারদের পক্ষ থেকে গুলি করা হয়নি। ছররা গুলি আনসার সদস্যরা ব্যবহার করেন না। আনসার সদস্যদের ৩০৩ রাইফেলের সরবরাহকৃত গুলির মজুদ সঠিক রয়েছে।
এ কে খানের ব্যাখ্যায় বলা হয়, সোমবার বিকেলে এ কে খানের নিরাপত্তাকর্মীরা ছাউনি মেরামত করতে গেলে কিছু অসাধু ব্যক্তি একত্র হয়ে গালিগালাজ করে। এ সময় নিরাপত্তাকর্মীদের উদ্দেশে তারা পাথর নিক্ষেপ করে। পরে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সদস্যরা আত্মরক্ষায় ফাঁকা গুলি ছোড়ে।