প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ২ মার্চ সংখ্যার ৫-এর পাতায় প্রকাশিত ‘অনুমতি তাহলে পেল কীভাবে’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দেওয়া হয়েছে চৌধুরী এন্টারপ্রাইজের পক্ষ থেকে। উল্লেখ্য, ২ মার্চ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, গলির প্রশস্ততা বেশি দেখিয়ে ভবন নির্মাণ করছে চৌধুরী এন্টারপ্রাইজ। চৌধুরী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক নুপুর চৌধুরী ব্যাখ্যা করতে গিয়ে জানান, প্রস্তাবিত প্রকল্পে যাওয়া-আসার পথের প্রশস্ততা কোনো সমস্যা নয়। কারণ একই পথে আরও একটি প্রতিষ্ঠান বহুতল ভবন নির্মাণ করছে। তাঁরাও প্রয়োজনীয় জায়গা ছাড়তে রাজি আছেন। তা ছাড়া প্রকল্পের জায়গাটি প্রকৃতপক্ষে পাহাড়ি নয়, সমতল।