প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর চতুর্থ পৃষ্ঠায় ১২ ডিসেম্বর ‘ভেজাল সন্দেহে এমওপি সার বিক্রি বন্ধের নির্দেশ’ শিরোনামের সংবাদের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। যুগ্ম পরিচালক (সার) শিমুল বিকাশ দাশ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, পরীক্ষার ফলাফলে সরকারি নির্দেশিকা অনুযায়ী মূল উপাদান ও আর্দ্রতা সন্তোষজনক হলে পটাশ সার, বন্দর থেকে ছাড় করার অনুমতি দেওয়া হয়।এরপর রিসিভার্স এজেন্টের মাধ্যমে মাদার ভ্যাসেল থেকে লাইটারেজ করা হয় সার। ওজন ও বস্তায় ভরার সময়ও বিএডিসির তদারকি ও নজরদারি থাকে। একইভাবে জেলা গুদামে সার পাঠানো হয়। বান্দরবান জেলা গুদামেও এই নিয়ম অনুসরণ করে সার পাঠানো হয়েছিল। এরপর জেলা সার ও বীজ মনিটরিং কমিটির বরাদ্দপত্র অনুযায়ী কৃষকদের মধ্যে সার বিক্রি করা হয় বিসিআইসি ও বিএডিসির ডিলারের মাধ্যমে। ফলে ডিলার পর্যায়ে পৌঁছার সময় সার ভেজাল করার সুযোগ নেই।