প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ আগস্ট প্রথম আলোর ক্রোড়পত্র আমার চট্টগ্রাম-এর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘টেকনাফ সৈকতে বিদেশিদের জন্য হচ্ছে বিশেষ পর্যটনপল্লি’ শীর্ষক সংবাদ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)।
সংবাদপত্রে পাঠানো পত্রে প্রতিষ্ঠানটি জানায়, প্রতিবেদনে প্রকল্পটিতে আইডিবি অর্থায়ন করবে বলে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সত্য নয়। এ ধরনের উদ্যোগ আইডিবির মূল্যবোধ ও আদর্শগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আইডিবির কখনো কোনো আলোচনাও হয়নি। তা ছাড়া আইডিবির অঙ্গপ্রতিষ্ঠান ‘আইসিডি’, যা বেসরকারি খাতের উদ্যোগ বাস্তবায়নে অর্থায়নে সহায়তা করে থাকে, তাদের সঙ্গেও বাংলাদেশে কিংবা আইডিবির ৫৬টি সদস্যরাষ্ট্রের কোথাও এ ধরনের উদ্যোগ নিয়ে কোনো আলোচনা হয়নি।