ঢেমশা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান
প্রকৃত শিক্ষা অর্জন করে শিক্ষার্থীদের আলোকিত হওয়ার আহ্বান
চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, ‘প্রকৃত শিক্ষা অর্জন করে নিজেরা আলোকিত হও। নিজেরা আলোকিত না হলে দেশের উন্নয়ন করা যাবে না। আর শিক্ষায় দেশপ্রেমও থাকতে হবে। যে শিক্ষায় দেশপ্রেম নেই, সেই শিক্ষার কোনো দাম নেই।’
সাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এ কথা বলেন। গত ২৩ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এস এম মোস্তাক আহমদ ও কক্সবাজার মেডিকেল কলেজের হৃদ্রোগ বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর কুমার দাশ।
বক্তব্য দেন ঢেমশা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ শীলানন্দ মহাথের, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য আহমদ কবির মুন্সী, রতন কান্তি দাশ, শ্যামল সেন, নাছিমা আক্তার, উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুস সোবহান, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আহমদ, ইছামতি মাদ্রাসার সুপার আবদুর রহিম প্রমুখ। বিজ্ঞপ্তি।