
পরিবেশবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা প্রকৃতির প্রকাশনা উৎসব ২০ নভেম্বর নগরের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মুশফিক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দার খান, বিশেষ অতিথি ছিলেন নিসর্গবিদ কথাশিল্পী বিপ্রদাশ বড়ুয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর ড. শামসুল হোসাইন। প্রকৃতির উপদেষ্টা আমিনুর রশীদ কাদেরীর স্বাগত বক্তৃতার মাধ্যমে সূচিত অনুষ্ঠানের আলোচনা পর্বে অংশ নেন কবি সাংবাদিক ওমর কায়সার, কমোডর এম এ নোমান, হালদা গবেষক মজুরুল কিবরিয়া, নৃগোষ্ঠী গবেষক ড. আজাদ বুলবুল ও প্রকৃতিপত্রের নির্বাহী সম্পাদক মোকররম হোসেন। প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ ছাড়া প্রকৃতি বাঁচলেও প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের ভোগ বিলাস ও অবিবেচনার ফলে প্রকৃতি আজ বিপন্ন। পৃথিবীকে বাসযোগ্য রাখতে সকলকে পরিবেশ সংরক্ষণে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি।