প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির(সিআইইউ) ইংরেজি বিভাগের উদ্যোগে ১৭ এপ্রিল রিডিং নেচার: এন ইকোক্রিটিক্যাল এপ্রোচ শিরোনামে সাহিত্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক মাসুদ মাহমুদ। তিনি মার্কিন ও ইংরেজ সাহিত্যিকদের লেখায় প্রকৃতি কীভাবে উপজীব্য হয়ে উঠেছে তা তুলে ধরেন। মাসুদ মাহমুদ তাঁর প্রবন্ধে মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে, হেনরি ডেভিড থরো ও ইংরেজ সাহিত্যিক ডি এইচ লরেন্সের রচনায় প্রকৃতির বিবরণ তুলে ধরেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন গতানুগতিক সাহিত্য সমালোচনায় মানুষ কেন্দ্রে থাকে আর প্রকৃতি নিছক গৌণ চরিত্রে পরিণত হয়। কিন্তু ইকোক্রিটিসিজম বা প্রকৃতিকেন্দ্রিক সাহিত্য সমালোচনায় প্রকৃতি প্রধান বিষয় হিসেবে উঠে আসে। সেমিনারের শুরুতে সিআইইউ ইংরেজি বিভাগের