প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৃতিতে বিভিন্ন প্রাণী প্রজাতির একটির সঙ্গে আরেকটির গঠন ও রঙে মিল পাওয়া যায়। প্রজাপতির একাধিক প্রজাতির ডানার নকশায় অদ্ভুত সাদৃশ্য আমাদের কাছে পরিচিত। মার্কিন গবেষকেরা প্রাণিজগতে এ রকম মিলের কারণ খুঁজে পেয়েছেন। তাঁরা জানান, প্রজাপতির কয়েকটি প্রাণী প্রজাতি নিজেদের বাহ্যিক গঠনে একই রকম নকশা তৈরি করতে পারে। আবার, কয়েকটি প্রজাতি পরস্পরের মধ্যে বিশেষ রং নির্ধারক জিন বিনিময় করতে পারে। দক্ষিণ ও মধ্য আমেরিকা অঞ্চল থেকে সংগৃহীত হেলিকোনিয়াস এরাটো প্রজাতির প্রজাপতির ডানায় ২০ ধরনের নকশা শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে কয়েকটি নকশায় সাদৃশ্যের কারণ হচ্ছে, ওই প্রজাপতিদের মধ্যে বিশেষ জিন বিনিময়। এ ক্ষেত্রে প্রাণীটির দক্ষতা রীতিমতো বিস্ময়কর। নিউইয়র্ক টাইমস।