মহাজনের প্রেলাভনে দরিদ্র চিংড়িচাষি বাদল সঙ্গী কৃষকদের নিয়ে জঙ্গলের সব গাছ কেটে বিশাল চিংড়িঘের তৈরি করে। কিন্তু এই কাজ করতে গিয়ে মারা পড়ে একটি মা অজগর সাপ। সাপটি যেন প্রকৃতিরই দূত। ঘোষণা করে প্রকৃতির অমোঘ বাণী। প্রকৃতিবিরুদ্ধ এই কাজই শেষে সর্বনাশ ডেকে আনবে মানুষের।
বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের (বিটা) আয়োজনে ৯ আগস্ট সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে এমন কাহিনি নিয়ে মঞ্চস্থ হয় ‘মেঘের ভেলা’ নামের নাটক। ভারতের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সুবোধ পট্টনায়েক রচিত ও নির্দেশিত এই নাটকের মূল বিষয় ছিল জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত।
কেবল বাংলাদেেশর নয়, গোটা উপমহাদেশের চিত্রই বুঝি এমন। সমাজের এক শ্রেিণর মানুষের অতি লোভের কারণে দরিদ্র মানুষ ধ্বংস করছে বন ও গাছপালা। দুর্নীতিগ্রস্ত বন বিভাগের কর্মকর্তারা বন রক্ষার বদলে বরং ধ্বংসের কাজে সহায়তা করে। কিন্তু শেষমেশ ক্ষতি হয় দরিদ্র মানুষেরই। নাটকের মূল চরিত্র বাদলের ব্যক্তিগত ও পারিবারিক বিপর্যয় সেটাই আরও একবার দর্শকদের মনে করিয়ে দেয়। সাপের মুখে অভিশাপের কথা শোনার পর বাদল চিংড়ি চাষের পেশা ছেড়ে দেয়। বাদল ও তার সঙ্গীরা আবার ধান চাষে ফিরে যায়।
কিন্তু মহাজন ধলা মিয়া তাদের ভালো থাকতে দিতে চায় না। জমিতে বিষ ছিটিয়ে ও লোনা পানি ঢুকিয়ে ফসল নষ্ট করে দেয় সে। এদিকে গাছ নেই, তাই পানির স্তর নিচে নেমে যায়। একসময় ঘনিয়ে আসে বিপর্যয়। আকাশ ভেঙে নেমে আসে ঝড়-তুফান। প্রকৃতির নির্মম প্রতিশোধের বলি হয় বাদলসহ গ্রামের অনেক মানুষ।
এক ঘণ্টা ১০ মিনিটের এই নাটকটির নির্মাণ ও অভিনয় ছিল ব্যতিক্রমধর্মী। গতানুগতিক ধারা ভেঙে সফলভাবেই নির্দেশক দর্শকদের সামনে সমকালীন পৃথিবীর সব চেয়ে বড় সমস্যাটি হাজির করেছেন।
ভারতের কলকাতা, উড়িষ্যা ও দেশের ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে নাটকটি মঞ্চায়িত হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেরী পাল, মাহফুজা নাসরিন, ফারজানা আক্তার, বিবি কুলসুম সুমি, জুঁই আক্তার, বিটু ভৌমিক, আরজু, শোয়েব মোজাম্মেল, বাপ্পা চৌধুরী, রবিউল রবি, বাবলা দাশ, মোরশেদ আলম, লাভলু মার্মা, প্রদীপ আচার্য ও অশোক বড়ুয়া।