প্রকৃতির সান্নিধ্যে ফয়’স লেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ঘিরে নব আনন্দে সেজেছে পর্যটনরূপসী ফয়’স লেক। গহিন অরণ্যের মাঝে হূদের স্বচ্ছ সলিলধারা, সে জলে ডুব দেয় পানকৌড়ি। বনের ঝোপ থেকে উঁকি দেয় চঞ্চল হরিণ। পাহাড়কোলের রিসোর্টগুলো প্রতিদিনই নতুন চেহারা পাচ্ছে। আইসিসি বিসিবির মাধ্যমে রিসোর্টের ৫০টি কক্ষ ভাড়া করেছে। সেখানে মূলত বিদেশি সাংবাদিকেরা থাকবেন। প্রকৃতির সান্নিধ্যে রাত কাটানোর পাশাপাশি হাতের কাছেই রয়েছে বিনোদনের ডালি। কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, সি-ওয়ার্ল্ড ছাড়াও বিশ্বকাপ উপলক্ষে তৈরি করা হয়েছে একোয়াটিক কর্নার ও ওয়াটার ফল। চলছে পেইন্টিং ওয়ার্ক। কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক ফারহান কে চৌধুরী জানান, ‘আমরা বিশ্বকাপের মাসকে সেবা মাস ঘোষণা দিয়েছি। বিদেশি অতিথিরা যাতে সব তথ্য পান সে জন্য শাহ আমানত বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। এতে অতিথিরা চট্টগ্রামসহ ফয়’স লেকের যাবতীয় তথ্য পাবেন দ্রুততম সময়ে।’