প্রকৌশল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৌশল রস
প্রকৌশল রস

 প্রথম বন্ধু: আমি ফেসবুকের সর্বোত্তম ব্যবহার করতে চাই। কীভাবে করতে পারি?
দ্বিতীয় বন্ধু: প্রথমে অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিংসে যাবি; তারপর ডিঅ্যাকটিভেট ইয়োর অ্যাকাউন্ট অপশনে গিয়ে আইডি ডিঅ্যাকটিভেট করবি। অতঃপর লাইফের আসল কাজগুলো করায় মন দিবি!
 প্রথম বন্ধু: মার্চ ১৪, ২০১৫-এর ৯টা ২৬ মিনিট ৫৩ সেকেন্ড একটি ঐতিহাসিক মুহূর্ত! কেন বল তো?
দ্বিতীয় বন্ধু: জানি না! কেন?
প্রথম বন্ধু: কারণ, ৩.১৪১৫৯২৬৫৩ = π
 প্রথম বন্ধু: লিনাক্স, ইউনিক্স, সি, সি++, জাভা—এগুলো সব যদি এখনই শিখে ফেলি, তাহলে বাকি জীবন কী করব?
দ্বিতীয় বন্ধু: বাকি জীবন তো এক্সেল আর পাওয়ার পয়েন্টে কাজ করবি!

 প্রথম বন্ধু: তুই ক্লাস লেকচার এমন খারাপ হাতের লেখায় তুলিস কেন? কিছুই বুঝি না!
দ্বিতীয় বন্ধু: এটা আমার নিজস্ব ফন্ট!
প্রথম বন্ধু: এর পর থেকে Times New Roman-এ লেকচার তুলবি।

 প্রথম বন্ধু: ফাইভের মধ্যে ফোর লেখা কীভাবে সম্ভব?
দ্বিতীয় বন্ধু: জানি না। কীভাবে?
প্রথম বন্ধু: F(IV)E

 প্রথম বন্ধু: তোর পিসিতে তো এত্তগুলা ‘ফাইনাল’ ফোল্ডার! মোস্ট ফাইনাল, চরম ফাইনাল, একদম ফাইনাল, সত্যি ফাইনাল—কোনটাতে দেখব?
দ্বিতীয় বন্ধু: কোনোটায় না! ‘নিউ ফোল্ডার’ নামের ফোল্ডারটা দেখ, ওখানেই ফাইনাল রিপোর্টটা আছে।

 প্রথম বন্ধু: বল তো, ইঞ্জিনিয়াররা যদি বিপিএল ক্রিকেট টিমের নামকরণ করত, তাহলে কী ধরনের নাম দিত?
দ্বিতীয় বন্ধু: উহু, বলতে পারছি না! কী ধরনের নাম?
প্রথম বন্ধু: ঢাকা ডায়োডস, রাজশাহী রেকটিফায়ারস, সিলেট সুপারনোডস, চিটাগাং ক্যাপাসিটরস!

 প্রথম বন্ধু: প্রকৌশলীরা সিনেমা বানালে নাম কেমন হতো?
দ্বিতীয় বন্ধু: কেমন?
প্রথম বন্ধু: এসি বড় না ডিসি বড়, হার্ডডিস্ক দিবি কি না বল, ব্রাউজিং আজকাল, নিঃস্বার্থ ডিফ্রাগমেন্টেশন!