প্রকৌশল রস

ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্র তার প্রেমিকাকে প্রেমপত্রে লিখল:
ও প্রিয়া, তুমি কোথায়? সঠিক উত্তর বেছে নাও! তুমি কি আমাকে বিয়ে করবে?
ক. হ্যাঁ
খ. ক
গ. খ
আরেক ছাত্র প্রমাণিতব্য যেকোনো অঙ্ক নিমেষেই মিলিয়ে ফেলে! কীভাবে? এভাবে—
LHS x 0 = 0
RHS x 0 = 0
Hence, LHS = RHS (Proved)
প্রথম বন্ধু: কোর্সগুলোতে কী গ্রেড পেয়েছিস?
দ্বিতীয় বন্ধু একবারে বলল, ‘কার্বন টেট্রা-ফ্লোরাইড!’
অর্থাৎ C, F, F, F, F

প্রথম বন্ধু: ভাইভার সময় আমার খুব অসহায় লাগে, দোস্ত! তোর অসহায় লাগে কখন?
দ্বিতীয় বন্ধু: হোস্টেলে তো থাকিসনি; থাকলে বুঝতি! ডাইনিংয়ের ডালের দিকে যখন তাকাই, তখনই নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হয়!
প্রকৌশলী বৃদ্ধ: তুমি কিসে পড়ো?
ছাত্র: ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি।
অতঃপর বয়স্ক প্রকৌশলী সমবেদনার সঙ্গে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিলেন!
প্রকৌশলীরা যদি ডাক্তারি টার্মগুলো ব্যাখ্যা করতেন, তাহলে যেমন হতো:
ব্যাকটেরিয়া=ক্যাফেটেরিয়ার ব্যাকসাইড
কার্ডিওলজি=কার্ড খেলার জ্ঞান
অ্যান্টিবডি=অ্যান্টিমনির বডি
এক ছাত্র দেরি করে ক্লাসে ঢুকছে দেখে অধ্যাপক চেঁচিয়ে উঠলেন, ‘খামোশ! তুমি এই ক্লাসে আধা ঘণ্টা লেট করে এসেছ! তোমার সময়জ্ঞান নেই?’
ছাত্র: স্যার, আমি তো পরের ক্লাসের জন্য আধা ঘণ্টা আগেই চলে এসেছি! আগের-পরের গড় করলে আমার সময়জ্ঞান তো ঠিকই আছে!
এক আঁতেল ছাত্র পরীক্ষার হল থেকে বের হওয়ার কিছুক্ষণ পর জ্ঞান হারাল! জ্ঞান ফিরলে জানা গেল, পরীক্ষা শেষে সে হঠাৎ বুঝতে পেরেছে যে তার ক্যালকুলেটর পরীক্ষার সময় ‘রেডিয়ান মোড’-এ ছিল!