প্রকৌশল রস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বন্ধু: বল তো, বরফের সংকেত কী?
দ্বিতীয় বন্ধু: মিহি বরফ হলে H2O; তবে বরফের কিউব হলে (H2O)3
প্রথম বন্ধু: কোষ যদি সেলফি তুলতে পারত, তাহলে সেটাকে কী বলা হতো?
দ্বিতীয় বন্ধু: কী?
প্রথম বন্ধু: Cell-fie
প্রেমিক-প্রেমিকার কথোপকথন।
প্রেমিক: তোমাকে দেখলে মনে হয় তুমি কপার আর টেলুরিয়ামে তৈরি।
প্রেমিকা: মানে?!
প্রেমিক: CuTe
প্রথম বন্ধু: বল তো, শার্লক হোমস যদি বিদ্যুৎ বিভ্রাটের রহস্য তদন্তে নামত, তাহলে তার নাম কী হতো?
দ্বিতীয় বন্ধু: বলতে পারলাম না।
প্রথম বন্ধু: শার্লক ওহমস!