প্রকৌশল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

 শেষ টার্মে এক পড়ুয়া বুয়েটিয়ান আবিষ্কার করল যে সিজিপিএ দিয়ে জীবনে সব হওয়া সম্ভব নয়! ব্যস, তার মাথা গেল আউলে। সে দৌড়াল আউলায় (আহসানউল্লাহ হলে)। অবশ্য উদ্দেশ্য মহৎ। প্রেমে আত্মস্বীকৃত পিএইচডি হোল্ডার মজনুর কাছ থেকে পরামর্শ নেবে। মজনুকে সে পৃথিবীর জটিলতম প্রশ্নটি করে বসল, ‘আমি কীভাবে প্রেমিকা পাব?’ মজনুও দমবার পাত্র নয়। চোখ বন্ধ করে গেয়ে উঠল সেই বিখ্যাত গান, ‘বন্ধু, তোমার পথের সাথিকে চিনে নিয়ো...।’ 
পড়ুয়া ছেলেটি উত্তেজনায় গড়গড় করে বলল, ‘পথের সাথিকে শুধু চীনে নয়; ভালো স্কলারশিপ পেলে আমি জাপান বা আমেরিকা, ইংল্যান্ডে নিয়ে যাব। এতেও কি প্রেমিকা পাব না?’
মজনু ততক্ষণে মাননীয় স্ট্যাচু।
 বিশেষ ভাব আদান-প্রদানের জায়গা হিসেবে প্রতিটি ভার্সিটিতেই কোনো না কোনো স্থান বিশেষ মর্যাদা লাভ করে। বুয়েটের তেমনি একটি স্থান ‘আর্কিচিপা’। আর্কিচিপায় এক ছেলে এক মেয়েকে সৃজনশীল ভঙ্গিতে প্রপোজ করে বসল, ‘তোমার সঙ্গে আমি যুদ্ধে নামতে চাই। ভয় নেই; যুদ্ধের অস্ত্র হবে মেধা অর্থাৎ মেধার যুদ্ধ!’ মেয়ের তাৎক্ষণিক উত্তর, ‘কিন্তু আমি যে নিরস্ত্র মানুষের সঙ্গে যুদ্ধে নামব না!’
লেখা: আসিফ মেহ্দী