প্রকৌশল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

 প্রকৌশলে পড়ছে এমন দুই বন্ধুর কথোপকথন—
প্রথম বন্ধু: রাজনীতিবিদদের ঝগড়া আর ‘পাই’–এর মানের মধ্যে মিল আছে! দুটোই চলতে থাকে।
দ্বিতীয় বন্ধু: না রে দোস্ত, ‘পাই’–এর মানে পয়েন্ট দিয়ে একটা বিরতি তো আছে!
 ভাবী প্রকৌশলীযুগলের কথোপকথন—
ছেলে: মেয়েরা কি আসলেই অন্য পুরুষদের চেয়ে বোকা পুরুষদের বেশি পছন্দ করে?
মেয়ে: পুরুষদের আবার অন্য কোনো রকম আছে নাকি!
 এক কাজপাগল ভুলোমনা প্রকৌশলী সপরিবারে দেশের বাইরে যাচ্ছেন। তাঁর ছোট ছেলে উড়োজাহাজে খুব ছটফট করছে। ছোটাছুটি করছে এদিক-ওদিক। ছুটতে গিয়ে একসময় এয়ার হোস্টেসের হাত থেকে খাবারের ট্রে ফেলে দিল। প্রকৌশলী ছেলেকে বললেন, ‘বাবা, ভেতরে দুষ্টুমি কোরো না। বাইরে গিয়ে খেলো!’
 কাজপাগল আরেক প্রকৌশলীকে তাঁর ছেলের প্রশ্ন—
ছেলে: বাবা, জেন্ডার কয় প্রকার?
বাবা: চার প্রকার।
ছেলে: কী কী?

বাবা: ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার ও আলেকজেন্ডার!

 প্রথম বন্ধু: বল তো, সবচেয়ে বেশি চেতনানাশক কী?
দ্বিতীয় বন্ধু: মাদক?

.
.

প্রথম বন্ধু: না, বই। খোলার সঙ্গে সঙ্গে ঘুম আসে!
 প্রথম বন্ধু: কটা বাজে?
দ্বিতীয় বন্ধু: বেজে তেরো।
প্রথম বন্ধু: মানে?
দ্বিতীয় বন্ধু: আমার ঘড়িতে ঘণ্টার কাঁটা নেই।
 ছেলে: জানো, ভোরে ঘুম থেকে উঠে আমার প্রথমেই তোমার কথা মনে হয়!
মেয়ে: কী আশ্চর্য, রানাও আমাকে একই কথা বলে!
ছেলে: তাতে কী? আমি কিন্তু রানার চেয়ে বেশি ভোরে উঠি! 

 প্রধান প্রকৌশলী: রিন্টু সাহেব, আপনার ছেলেবেলার কোনো ইচ্ছা কি পূর্ণ হয়েছে?
সহকারী প্রকৌশলী: জি, স্যার। ছোটকালে মা যখন জোর করে চুল আঁচড়ে দিতেন, তখন মনে মনে ভাবতাম, আহা, মাথায় যদি একটাও চুল না থাকত!

 প্রতিবেশী এলেন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়া এক ছাত্রের কাছে।
প্রতিবেশী: গত রাত থেকে আমরা কেউই কম্পিউটার অপারেট করতে পারছি না! একটু দেখবে, কী সমস্যা হয়েছে?
ছাত্র: অবশ্যই, আঙ্কেল। তা আপনাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম কোনটা?
প্রতিবেশী: ফেসবুক।