প্রকৌশল রস
প্রথম বন্ধু: কী রে, তোর অ্যাসাইনমেন্টের স্বাস্থ্য এত খারাপ কেন?
দ্বিতীয় বন্ধু: ‘জিপ ফরম্যাটে’ নিয়ে এসেছি যে!
রাসায়নিক বস্তু ও বন্ধনের মধ্যে কথোপকথন।
রাসায়নিক বস্তু: কী নাম আপনার?
রাসায়নিক বন্ধন: আমার নাম বন্ড, কোভ্যালেন্ট বন্ড!
প্রথম বন্ধু: আমি পাসওয়ার্ড ভুল লিখলেও আমার ল্যাপটপ আমাকে সঠিক পাসওয়ার্ড জানিয়ে দেয়।
দ্বিতীয় বন্ধু: কীভাবে?
প্রথম বন্ধু: আমার পাসওয়ার্ড হলো incorrect, ভুল লিখলেই ল্যাপটপ বলে দেয়, ‘Your password is incorrect’!
প্রথম বন্ধু: Female-রা হলো লৌহমানব বা আয়রনম্যান!
দ্বিতীয় বন্ধু: মানে কী?
প্রথম বন্ধু: ‘Fe’ হলো লৌহের প্রতীক আর ‘male’ হলো মানব! তার মানে ‘Female’ অর্থ লৌহমানব বা আয়রনম্যান!
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়া দুই বন্ধুর কথোপকথন—
প্রথম বন্ধু: দোস্ত, আমার একটা ছবি তুলে দে।
দ্বিতীয় বন্ধু: কোন ভিউয়ের ছবি তুলব? টপ ভিউ, সাইড ভিউ, ফ্রন্ট ভিউ—নাকি ব্যাক ভিউ?