প্রকৌশলী আফলাতুনের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আফলাতুনের স্মরণসভা সম্প্রতি চট্টগ্রাম রেলওয়ে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মকবুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রেলওয়ের প্রধান প্রকৌশলী এ কে এম মাহবুব-উল আলম।
রেলওয়ের সাবেক জ্যেষ্ঠ পারসোন্যাল কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মোহাম্মদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এম আনোয়ারুল কবির, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. শাহজাহান, আইইবি চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, প্রকৌশলী কাজী মো. সুফিয়ান প্রমুখ।
বক্তারা বলেন, প্রকৌশলী আফলাতুন শুধু পেশাগত দায়িত্বই পালন করেননি, সামাজিক কার্যক্রমেও ছিলেন সমান সক্রিয়। তাঁর অবদান স্মরণ করবে জাতি। বিজ্ঞপ্তি।