প্রকৌশলীর একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা যে রাস্তায় চলি সে রাস্তার নকশা থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত থাকে প্রকৌশলীর চিন্তা। কোথায় কেমন রাস্তা হবে, সে রাস্তা নির্মাণের উপকরণ বা ধরন কী হবে সব ঠিক করে দেন প্রকৌশলীরা। এই প্রকৌশলীদের একটি দিন কেমন কাটে তাই—জানাচ্ছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী শামীম আরা পারভীনসকাল সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠি। এরপর পরিবারের জন্য নাশতা তৈরি করি। আমার স্বামী গ্রামীণফোনের কর্মকর্তা। সাড়ে সাতটার দিকে তিনি অফিসের জন্য বের হন। তার আগে সবকিছু গুছিয়ে নিই। ও চলে গেলে নিজে তৈরি হতে থাকি। সাড়ে আটটার দিকে অফিসের গাড়ি আসে। ঢাকার কল্যাণপুরের পাইকপাড়ায় আমার বাসা। সে কারণে একটু তাড়াতাড়ি বের হতে হয়। নয়টার মধ্যে অফিসে পৌঁছে যাই। শুরু হয় কর্মব্যস্ত দিন। এরই এক ফাঁকে আমার বড় বোনকে ফোন করি। এটা আমার প্রতিদিনের অভ্যাস। প্রথমেই দাপ্তরিক কাজকর্ম সেরে নিই। চিঠিপত্র, ই-মেইল সব খুলে দেখি। কীভাবে যানজট নিরসন করা যায়, রাস্তা প্রশস্ত কি না, আর বেশি প্রশস্ত হলে কী করতে হবে—এ সংক্রান্ত কাজ করি। কীভাবে পথচারীদের আরও সেবা দেওয়া যায়, জেব্রা ক্রসিং কোথায় দিতে হবে, সিগন্যাল নির্দেশনা ছাড়া দুর্ঘটনাকবলিত অঞ্চল চিহ্নিত করে থাকি। কীভাবে সড়ক দুর্ঘটনা কমানো যাবে, সে লক্ষ্যে কাজ করে যাই। মাঝেমধ্যে নির্মাণ এলাকা (সাইট) পরিদর্শনে যাই। সকালে গেলে সন্ধ্যার মধ্যে হয়তো ফিরি। পরিদর্শন না করলে কাজের অগ্রগতি বোঝা যায় না। বাস্তব রূপটা দেখতে পাই, যা দেখলাম তার ওপর আবার প্রতিবেদন তৈরি করতে হয়। অফিসে থাকলে বেলা দুইটার দিকে দুপুরের খাবার খেয়ে নিই। সাইটে থাকলে পরিবেশ ও অবস্থা বুঝে খাবার সেরে নিই। অফিসের সব কাজ সেরে পাঁচটার দিকে বের হই। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা ছয়টা বাজে। যৌথ পরিবারে থাকি আমরা। শ্বশুর-শাশুড়ির সঙ্গে সন্ধ্যাটা কাটাই। তাঁদের সঙ্গে বসে চা-নাশতা খাই। গল্পগুজব করি। টিভি দেখি। ফেসবুকে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করি। আটটার দিকে আমার স্বামী বাসায় ফেরে। এরপর সময়টা ওর সঙ্গে কাটাই। সব সময় কাছে একটা বই রাখি। সময় পেলেই বই পড়ি। নিজের কাজ থাকলে এরই মধ্যে সেরে ফেলি। সাধারণত ১০টার দিকে রাতের খাবার খাওয়া হয়। পরের দিনের পরিকল্পনা করে ফেলি। সব গুছিয়ে ঘুমাতে যাই ১২টার দিকে। অনুলিখন: তৌহিদা শিরোপা