প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস টেল নামের বেসরকারি টেলিফোন কোম্পানির সাবেক তথ্যপ্রযুক্তি (আইটি) প্রকৌশলী মো. আনোয়ারুল করিমের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম গত মঙ্গলবার এই অভিযোগ গঠন করেন।প্রেমের নামে এক তরুণী প্রকৌশলীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করায় আনোয়ারুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় ২০১০ সালের ২৭ জুলাই। এ মামলায় তিনি ইতিপূর্বে হাজতবাস করেন। পরে উচ্চ আদালত থেকে জামিন পান। আনোয়ারুল নগরের মুরাদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তরুণী প্রকৌশলীর কৌঁসুলি কাজী সাইফুদ্দিন আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামি আনোয়ারুলের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আগামী ২৫ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন বিচারক।