প্রচেষ্টার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে নগরের করিতাস মিলনায়তনে সম্প্রতি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার শুরু হয়। এতে প্রথম অধিবেশনে প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব ভূঁইয়া, থ্রি এম কনসাল টেন্ট অ্যান্ড প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী মনছুর, আনসার ভিডিপি চট্টগ্রামের সহপরিচালক এ এচ এম আজিম উদ্দিন ও বাকলিয়া ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ।
দ্বিতীয় অধিবেশনে প্রশিক্ষক ছিলেন পসাবেক বিমানবাহিনীর কর্মকর্তা মাহবুবুল আলম, ওয়ার্ল্ড অরফান সেন্টার ও ম্যাগপাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ, মাসিক নারীকণ্ঠ-এর সম্পাদক শাহরিয়ার ফারজানা, সিআইবিআই এক্সপোর্টের বাংলাদেশ প্রতিনিধি শাহজাহান সেলিম ও তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হোসেন। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নেন। বিজ্ঞপ্তি