প্রচেষ্টার উদ্যোগে মে দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মে দিবস উপলক্ষে শিশুশ্রম বন্ধ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে সামাজিক সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে শোভাযাত্রা ও মানববন্ধন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জীবন আহমেদের পরিচালনায় ও মোহাম্মদ শাহজাহানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে আয়োজন করা হয় মানববন্ধন। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন প্রচেষ্টার উপদেষ্টা মাহবুব উল আলম। বক্তব্য দেন আলী মনসুর, মোহাম্মদ আমান উল্লাহ, দাউদ ফেরদৌস প্রমুখ। বক্তারা শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর কাজে নিয়োগ না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এসব কর্মসূচিতে প্রচেষ্টোর কার্যনির্বাহী সদস্য ছাড়াও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।