প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি নগরের কুইন মেরী স্কুল অ্যান্ড কলেজে দুস্থ মহিলাদের মধ্যে সেলাই যন্ত্র ও কয়েকজন শিক্ষিত গরিব যুবককে কম্পিউটার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রচেষ্টার প্রতিষ্ঠাতা পরিচালক মঈন উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ সিটি করপোরেশন কমার্স কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাহবুব উল আলম, মোহাম্মদ আমান উল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, নারীকণ্ঠ-এর সম্পাদক শাহরিয়ার ফারজানা, প্রচেষ্টার কর্মকর্তা শাহজাহান সেলিম ও মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। বিজ্ঞপ্তি