প্রজনন স্বাস্থ্যবিষয়ক মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার শিক্ষা কর্মসূচি পর্যালোচনা ও পরবর্তী করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, জড়তা ভেঙে শিক্ষক ও অভিভাবককে শিক্ষার্থীদের কাছে সঠিক বিষয়টি তুলে ধরতে হবে। সঠিক জ্ঞান ও সচেতনতা কিশোর-কিশোরীদের রক্ষা করতে পারে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে। গত শনিবার নগরের আল ফয়সাল হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল্লাহ। আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসক এ কিউ এম সিরাজুল ইসলাম, সিটি করপোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন ও আনজুমান আরা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপিএসের ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ। বক্তারা বলেন, প্রজনন স্বাস্থ্য নিয়ে বেশ কিছু বিষয় এখনকার পাঠ্যক্রমে রয়েছে। কিন্তু আমাদের শিক্ষকেরা অনেক সময় এসব এড়িয়ে যান। পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে শিক্ষার্থীদের পাঠদানে অনেক সময় বাধা হয়ে দাঁড়ান অভিভাবকেরা। সে জন্য তাঁদের সচেতন করতে হবে।