প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্যোগে সম্প্রতি আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠান সংগঠনের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মো. জসিম উদ্দিন শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ ও জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ।
বক্তব্য দেন রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন, আরমান আহমেদ চৌধুরী, রিমন মুহুরী, মহিউদ্দিন ইমন, নুরুল আবছার, সৈয়দুল আলম, মঈনুদ্দিন ইউসুফ, রেহানা পারভীন, মেজবাহ উদ্দিন আহমেদ, সফিউর রহমান, মো. ইলিয়াছ, আকতার হোসেন, আলী আকবর, আবদুল্লাহ আলম, আলী আক্কাস শাহ, শামসুর রহমান প্রমুখ।
সভা শেষে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে প্রজন্ম শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।