প্রজন্ম মিরসরাইকে লায়ন্স ক্লাবের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজন্ম মিরসরাই পরিচালিত শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী। ৭ ডিসেম্বর প্রজন্ম মিরসরাইয়ের কর্মকর্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন লায়ন্স জেলা গভর্নর মো. মোস্তাক হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট জিনাত কমর, পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, সম্পাদক রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।