প্রজন্ম মিরসরাইয়ের সৃজনশীল গণিতবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সৃজনশীল গণিতবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৫ অক্টোবর মিরসরাই মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মাধ্যামিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন।
কর্মশালা উদ্বোধন করেন জোরারগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাশেদা আক্তার। প্রশিক্ষক ছিলেন এজেডএম ওবায়দুল্লাহ, সত্যজিৎ কর ও নুর মোহাম্মদ।
কর্মশালা শেষে আলোচনা সভায় বক্তব্য দেন শেখ আতাউর রহমান, হোছাইন সবুজ, খালেদা আক্তার, মো. শরীফ, ইউনুচ নূরী, আবদুর রহিম, তানভীর হাসান, ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সৃজনশীল গনিত বিষয় শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করতে সহায়ক হবে। আলোচনা শেষে অতিথিরা প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষকদের হাতে সনদ তুলে দেন। বিজ্ঞপ্তি।