প্রজন্ম মিরসরাইয়ে বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজন্ম মিরসরাই আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন
প্রজন্ম মিরসরাই আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন

সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে আন্তবিদ্যালয় প্রতিযোগিতায় করেরহাট কে এম উচ্চবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মিরসরাই মডেল পাইলট উচ্চবিদ্যালয়। ৪ জুলাই সকালে মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয়ে ‘ক্রমবর্ধমান সন্ত্রাসের কারণ রাজনৈতিক নয়, অর্থনৈতিক’-বিষয়ের ওপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
সংগঠনের সভাপতি তানভীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক ইউনুচ নূরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, জোরারগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাশেদা আক্তার, মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, মিরসরাই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, সংগঠনের পরিচালক দোলোয়ার হোসেন প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন প্রতিযোগিতায় মডারেটর এবং শিক্ষক প্রিয়তোষ নাথ, নুর মোহাম্মদ ও সেকান্দর বাদশা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মিরসরাই মডেল পাইলট উচ্চবিদ্যালয় দলের দলনেতা শাহাদাত হোসেন। বিজ্ঞপ্তি