প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে অধ্যাপক জসীম উদ্দিনের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক জসীম উদ্দিনের স্মরণসভা ও ইফতার মাহফিল ১৩ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রহিম। প্রধান অতিথি ছিলেন বরতাকিয়া গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক দৌলতুর রহমান চৌধুরী, আবুল মুনসুর ও বোরহান উদ্দিন।
আরও বক্তব্য দেন শেখ মো. আতাউর রহমান, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ নুরুল হুদা, রাশেদা আক্তার, মোহাম্মদ মনজুর মোরশেদ, শাহাদাৎ হোসেন চৌধুরী, মোহাম্মদ ইউনুছ নুরী, মো. মনজুরুল ইসলাম, নুরুচ্ছালাম ভূঁইয়া, মামুনুর রশীদ, গোলাম রাব্বানী, আজমত উল্লাহ, মেহেদী হাসান, ওমর ফারুক, হাসান মো. সাইফ উদ্দীন, নূপুর দাশ প্রমুখ। সভা পরিচালনা করেন সহসভাপতি তানভীর হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র দাশ। বিজ্ঞপ্তি।