প্রজন্ম মিরসরাইয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে বিদ্যালয় ও মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সদস্য জাগির হোসেন। প্রধান অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসাস সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী, নুরুল মোস্তফা চৌধুরী, প্রথম আলোর একাউন্টস অ্যান্ড অ্যাডমিন এক্সিকিউটিভ মনজুর মোরশেদ ও মাইনউদ্দীন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ইউনুচ নূরী। অনুষ্ঠানে ছয়জন বৃত্তিপ্রাপ্তসহ ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে সনদসহ শিক্ষাসামগ্রী তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।