প্রজন্ম মিরসরাইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও নতুন কমিটি গঠন
শিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি মঞ্জুরুল ইসলাম। অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক জসীম উদ্দিন, উপদেষ্টা মেজর (অব.) মোহাম্মদ মোস্তফা, আজীবন সদস্য নূর মোহাম্মদ, নির্বাহী পরিচালক ইউনুছ নূরী, মিরসরাই রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, পরিচালক আবদুর রহমান ও মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া। সভায় নির্বাহী পরিচালক ইউনুছ নূরী ২০১৪ সালের নতুন কমিটি ঘোষণা করেন।
এতে আবদুর রহিমকে সভাপতি ও রাজীবচন্দ্র দাশকে সাধারণ সম্পাদক, তানভির হোসেন চৌধুরীকে জ্যেষ্ঠ সহসভাপতি, ফয়সাল ইসলাম, নিয়াজ মোরশেদ, আবদুল আউয়াল ও সরোয়ার নিজামীকে সহসভাপতি এবং মামুনুর রশিদ, আজমত হুদা ও নুরুন্নবী মুন্সিকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।