প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তি পরীক্ষা কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মিরসরাই আয়োজিত ‘প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা’ আগামীকাল ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে ক বিভাগে প্রথম থেকে পঞ্চম এবং খ বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নিতে পারবে। প্রিতটি বিভাগে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থী প্রথম পুরস্কার হিসেবে পাবে কম্পিউটার। এ ছাড়া ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া হবে। জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ইউনিয়ন ও বারৈয়ারহাট পৌরসভা, মিরসরাই মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ইউনিয়ন ও মিরসরাই পৌরসভা এবং সরকারহাট এন আর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৩, ১৪, ১৫ ও ১৬ নম্বর ইউনিয়নের ছাত্রছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।